নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৩২)। তার কয়েদি নম্বর ৭২৭৪/এ।
শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বাবার নাম দুলাল খান। বাড়ি সাভারে।
কারাসূত্র জানিয়েছে, জাহাঙ্গীর ছয় মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। কারাগারে থাকাকালীন তিনি অসুস্থ্য হয়ে পড়লে শনিবার সকালে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির জন্য পাঠানো হয়। কিন্তু জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

