নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১০ নম্বরে এসি কারখানায় বিস্ফোরণে নাজমুল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি যশোরের করিমপুর গ্রামে। সেসময় রফিক হোসেন পলাশ (২৫) নামে আরো একজন আহত হন।
জানা গেছে, গত রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের পূর্ব কাজীপাড়ার পাম্প ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে তারা একটি এসি মেরামত করছিলেন। এসময় গ্যাসের কমপ্রেসার বিস্ফোরণ ঘটলে দুজন আহত হন। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টায় নাজমুলের মৃত্যু হয়।

