ঢাকাFriday , 8 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় রিকশাচালক নিহত, আহত ২

Link Copied!

Dead bodyসিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই রিকশাযাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখার পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা হলেন- জয়তুন বেগম (৬৫) ও সাজেদ মিয়া (১৮)। তারা দু’জনই ওই রিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ভোলাগঞ্জ থেকে পাথর বোঝাই (ঢাকা মেট্রো ট-১৬-৫৬৯৮) ট্রাকটি আম্বরখানায় দর্শন দেউড়ি এলাকায় একটি রিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিকশা চালক নিহত হয়। এছাড়া রিকশার দুই যাত্রী গুরুতর আহ্ত হয়েছেন। পরে স্থায়ীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
এদিকে দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ট্রাকচালক সুমান মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
সুমন মিয়া (২৫) হবিগঞ্জের বাহুবল উপজেলার পদ্মখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পাথর বোঝাই ট্রাক নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম।