ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাদে ভরা তরমুজ সালাদ

Link Copied!

tormujলাইফস্টাইল ডেস্ক : গ্রীষ্মের তপ্ত দুপুরে প্রিয় ফলের টক-ঝাল-মিষ্টি সালাদ বুলিয়ে দিতে পারে এক টুকরো শান্তির পরশ। গরমের প্রখরতায় স্বাদে ভরা সালাদে শুধু নিজের নয়, মন ভরাতে পারেন প্রিয় মানুষেরও। প্রিয় ফল তরমুজ দিয়ে যদি সে সালাদ হয় তাহলে চাওয়া বেড়ে যায় আর একটুখানি। তাই আসুন শিখে নেয়া যাক তরমুজের সালাদ তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
তরমুজ কুচি ২ কাপ, গোলমরিচ গুঁড়া আধা চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চামচ, বিটলবণ স্বাদমতো, তেঁতুল গোলা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি সামান্য, চিনি ১ চা চামচ।
যেভাবে করবেন
বড় একটি পরিষ্কার পাত্রে তরমুজের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। চাইলে কিছু স্ট্রবেরি কুচি বা অন্য কোনো ফল সালাদের সঙ্গে দিতে পারেন। এবার সালাদটি আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার তরমুজের সালাদ। সুদৃশ্য একটি সালাদের পাত্রে পরিবেশন করুন স্বাদে ভরা তরমুজ সালাদ।