ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

Link Copied!

Guliপাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় মিঠু (৩০) নামের এক চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের নান্নু মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারার আঞ্চলিক নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে মিঠু একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামের পূর্বপাড়ায় সমিতির ঋণের কিস্তি দিয়ে বাড়ি ফিরছিলেন।  এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মিঠু ঘটনাস্থালেই মারা যান।
এলাকাবাসীর ধারণা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন নকশাল ও সর্বহারা দলের অভ্যন্তরীণ কোন্দলেই প্রতিপক্ষের সন্ত্রাসীরা মিঠুকে হত্যা করেছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। ফিরে আসলে বিস্তারিত বলা সম্ভব হবে।