ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মা-মেয়েকে জবাই করে হত্যা

Link Copied!

MARDERচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর সদরঘাট থানার নালা পাড়ার মুখ এলাকায় একটি বাসায় মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন মা নাসিমা বেগম (৩৫) ও মেয়ে রিয়া আক্তার (৯)।  রিয়া পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
নিহত নাসিমার স্বামী শাহ আলম জানান, ‘দুর্বৃত্তরা তার স্ত্রীর পেটে ছুরিকাঘাত ও গলা জবাই করে ড্রইংরুমে ও মেয়ে রিয়াকে গলা জবাই করে বাথরুমে রেখে যায়। এছাড়া তারা স্টিলের আলমারি থেকে প্রায় ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টির তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।’