ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

Link Copied!

armsরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আরশেদ আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৬ জনকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে।
সংঘর্ষে আহতরা হলেন- বারীনগর এলাকার আবদুল মোমিন (৩৫),  মিঠুন (২৫), মাইনুল ইসলাম (৩৫), নুরুল আমিন (৩০), আরিফুল ইসলাম (২২) ও লিটন (৩০)। এদের প্রত্যেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহত কৃষক আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম জানান, সকালে প্রতিবেশি জহির হাজির ছেলেরা তাদের পাটের জমি দখলের জন্য চাষ শুরু করে। এসময় তার স্বামীসহ নিকটাত্মীয়রা বাধা দিলে জহির হাজির ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় তার স্বামী আরশেদ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ৬ জন।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ৫ জনকে।
এ ছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।