ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই হাজার বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান আটক

Link Copied!

fenciনিজস্ব প্রতিবেদক : অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ১১-১০০১) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার গভীর রাতে রাজধানীর শ্যামপুর পোস্তগোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যানসহ এক পাচারকারীকে আটক করা হয়। তার নাম আসাদুজ্জামান ওরফে কালু (৪৩)। তিনি যশোরের মহেশপুর এলাকার বাসিন্দা।
অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) মানজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের পরিদর্শক ওবায়দুল কবীর এর নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করেন।
এ ঘটনায় শ্যামপুর থানায় মামলা হয়েছে।