ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে সচেতন হওয়ার আহ্বান আনিসুল হকের

Link Copied!

anisul-01নিজস্ব প্রতিবেদক : সবাইকে সচেতন হয়ে নগরীর উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনিসুল হক।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আনিসুল হক বলেন, ‘মেয়র একা কোনো কিছুই করতে পারবে না। সবাইকে সচেতন হতে হবে নগরের উন্নয়নের বিষয়ে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে অচিরেই ঢাকা নগর আমাদের মনের মতো হবে।’
মেয়র হিসেবে প্রথম কাজের প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছি। আমি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপের মাধ্যমে ঢাকা উত্তরের উন্নয়ন নিশ্চিত করে বসবাস উপযোগী সুন্দর নগরী গড়ে তুলব।’
উত্তর সিটির উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অর্থ বরাদ্দ হয়েছে একটি প্রকল্পে। যার মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ।’
মেয়র একটি রাজনৈতিক পদ, অরাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি চাপ অনুভব করছেন কি-না জানতে চাইলে সাবেক এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমি আইনের মধ্য দিয়ে নিজের সাধ্যমতো কাজ করব। এখানে চাপ অনুভব করার কিছু নেই।’
নিজের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ, আমার পক্ষে যারা কাজ করেছেন, তাদের সবার কাছে আমি ঋণী।’