ঢাকাTuesday , 16 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেরে গেলেন নির্বাচন কর্মকর্তা নূরজাহান

দৈনিক পাঞ্জেরী
September 16, 2014 11:21 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকEC

নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন মতিঝিল থানা নির্বাচন কর্মকর্তা নূরজাহান বেগম মুন (৩৩)।
মঙ্গলাবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ সেপ্টম্বর ঢাকার ভোটার তালিকা হালনাগাদ কাজ পরিদর্শনে যাওয়ার সময় তিনি মালিবাগ চৌধুরীপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
প্রথমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ট্রমা সেন্টার এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফসাপোর্টে থাকার পর আজ সকালে তিনি মারা যান।
এদিকে নূরজাহানের মৃত্যুর খবর নির্বাচন কমিশনে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার প্রধান কমিশনার কাজী রকিবউদ্দিন আহত নূরজাহানকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন বলে জানা গেছে।