ঢাকাTuesday , 16 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের জেগে উঠছে গণজাগরণ মঞ্চ

দৈনিক পাঞ্জেরী
September 16, 2014 11:13 am
Link Copied!

Ganajagaran-monchনিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে ফের জেগে উঠছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। আগামীকাল বুধবার এই রায় ঘোষণার কথা রয়েছে।
সাঈদীর ফাঁসির রায় পুনর্বহালের দাবিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে গণজাগরণ মঞ্চ দ্বিধাবিভক্তি ভুলে একত্রিত হবে শাহবাগে। বিকেলে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, ‘কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আমরা। আশা করি আগামীকাল সাঈদীর ফাঁসির রায় পুনর্বহাল রাখবেন আদালত। এর মাধ্যমেই আরো একটি বিজয় নিশ্চিত করতে চায় গণজাগরণ মঞ্চ।’
এদিকে গতবছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দু’টি অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল।