ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ৪ আসামির ফাঁসি

Link Copied!

Fasiজয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে হত্যার দায়ে ৪ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার সাকল ১০টায় জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান জনাকীর্ন আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামের মজিবর রহমানের ছেলে তছলিম উদ্দিন টিপলু ও ফরহাদ হোসেন, একই গ্রামের আলাউদ্দিন আকন্দের ছেলে হায়দার আলী এবং জয়পুরহাট শহরের দেওয়ান পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সাফিন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাপিন ও ফরহাদ পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার তেঘরবিশা গ্রামের চারমাথা এলাকায় চায়ের দোকানে বাবা মজিবর রহমানের সঙ্গে বসে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এসময় পূর্ব শত্রুতার জের ধরে সিরাজুলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।
এ ঘটনায় সিরাজুলের বাবা মজিবর রহমান বাদী জয়পুরহাট থানায় ১৩জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত এ মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।