ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ

Link Copied!

komatsuপাবনা প্রতিনিধি : দীর্ঘদিন পর পাবনার চাটমোহর রেলস্টেশনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান চালায় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
স্থানীয়রা জানান, চাটমোহর রেলস্টেশনের দুই পাশের জায়গা অবৈধভাবে দখল করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা, হোটেল, বাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি চক্র।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে স্টেশনের দুই পাশের অন্তত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ভূয়া কাগজপত্র তৈরি করে চাটমোহর রেলস্টেশনের অনেক জমি অবৈধভাবে দখল করেছিল স্থানীয় প্রভাবশালীরা।