নিজস্ব প্রতিবেদক : ৩৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ শাফি কামাল নামের এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সোমবার গভীর রাতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগের সহাকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওই ব্যক্তি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। তার কাছ থেকে এক লক্ষ ৬৫ হাজার সৌদি রিয়াল এবং ২০ হাজার দিরহাম জব্দ করা হয়।
তাকে আটকের পর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উম্মে নাহিদা।

