ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

hairলাইফস্টাইল ডেস্ক : গরমের হাত থেকে বাঁচতে মাথার চুলের ব্যাপারে থাকে বাড়তি সচেতনতা। গরম এলেই অধিকাংশ পুরুষ চুল ছেটে মাথার ওপর তুলে রাখেন। অপরদিকে নারীদের চুলও যথাসম্ভব ছেটে নেয়া হয়। ঘাড়, গলাকে গরম থেকে রক্ষা করতে সেই চুলকে আবার মাথার ওপর তুলে বেধে রাখা হয়। কিন্তু তাতেও কি রেহাই মেলে? শ্যাম্পু করার একদিনের মধ্যেই মাথার ত্বকে জমতে থাকে খুশকি। পরে দেখা যায় ঘামে ভিজে কাদার মতো থিকথিকে অবস্থা। তখন চুলকানো, চুলপড়া, চুল রুক্ষ্ম হওয়ার মতো সব সমস্যা এসে হাজির হয় আপনার সুন্দর চুলের ওপর। আসুন জেনে নেয়া যাক, রেশম কোমল চুল পাওয়ার কার্যকরী উপায়।
* অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস মাথার ত্বকে ঘষে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে শ্যাম্পু করে ধুয়ে নিন। এভাবে নিয়মিত অ্যালোভেরার ব্যবহার আপনার মাথার ত্বক দীর্ঘসময় আর্দ্র ও খুশকি মুক্ত থাকে। এছাড়া অ্যারোভেরার ঔষধি গুণ খুশকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
* মাথার তালুতে খুশকি প্রতিরোধে বেকিং পাউডার বেশ কার্যকর। প্রথমে আপনার মাথা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপর পাউডার মাথার তালুতে হালকা ভাবে ঘসে ব্যবহার করুন। আধা ঘণ্টা পরে মাথা ভালোভাবে ধুতে হবে। সপ্তাহে ২ বার ব্যবহারেই কাঙ্ক্ষিত ফল পাবেন।
* ভিটামিন বি খুশকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। শাকসবজি, ফলমূল, মাংস, দুধ ইত্যাদি থেকে আমরা এগুলো পেতে পারি। তবে ভিটামিন-বি সাপ্লিমেন্ট সেবনের মাধ্যমেও ভিটামিন বি এর অভাব পূরণ করতে পারি।