ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনসারুল্লাহ বাংলা টিমই অভিজিৎকে হত্যা করেছে

Link Copied!

Ovijitনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরাই বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়কে হত্যা করেছে মন্তব্য করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত ৫জনের অধিক আসামিকে চিহ্নিত করেছে পুলিশ। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।’
সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মনিরুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিজিৎ হত্যার দায় স্বীকার করে আল কায়েদা প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে।’
আল কায়েদার সঙ্গে আনসারুল্লাহর কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তারা ক্লোজেজ রিলেটিভ। তবে বাংলাদেশে আল কায়েদার কোনো নেটওয়ার্কের কথা আমাদের এখনো পর্যন্ত জানা নেই।’
তিনি বলেন, ‘নিশ্চিত হওয়া গেছে, আনসারুল্লাহ বাংলা টিম আল কায়েদার অনুসারী। তারা দীর্ঘদিন ধরে আল কায়েদার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যুক্ত হতে পেরেছে কি না এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’
দেশে জঙ্গিবাদের পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছাড়া অনেককে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মানুষ উগ্রবাদকে ঘৃণা করে। দেশের মানুষকে নিয়েই জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।’