নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছে। নিহত আকসাতের (৩৫) গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোরবার সকাল ৭ টায় তার মৃত্যু হয়।
প্রতক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের সামনে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন আকসাত। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল ৭ টায় তার মৃত্যু হয়।

