ঢাকাSunday , 3 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিন্টুর মৃত্যু নিয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যু নির্যাতন ও অবহেলার কারণে হয়েছে এমন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে বাংলাদেশ পুলিশের ডিআইজি ঢাকা রেঞ্জের কার্যালয় সেগুনবাগিচায় অপরাধ বিষয়ক ত্রৈমাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নাসির উদ্দীন পিন্টুকে নির্যাতন বা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে পরিবারের এই অভিযোগ ঠিক না।’
পরিবারের এই দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, ‘নির্যাতনের প্রশ্নই আসে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বক্তব্য দেয়া হচ্ছে। এসব কথার কোনো ভিত্তি নেই। চিকিৎসার কোনো গাফিলতি ছিল না বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নাসির উদ্দীন পিন্টু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। শারীরিকভাবে অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উল্লেখ্য, নাসির উদ্দিন আহমেদ পিন্টু রোববার সকালে বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২০ মিনিটে মারা যান বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।