ঢাকাTuesday , 16 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগের দোকান দখলের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

দৈনিক পাঞ্জেরী
September 16, 2014 10:56 am
Link Copied!

নাটোর প্রতিনিধি

সিংড়ায় বাজারের দোকান দখল করে অবৈধভাবে আওয়ামী লীগ অফিসের সাইনবোর্ড ঝুলানোর প্রতিবাদে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে স্থানীShopয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শেরকোল বাজারের শতাধিক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই ধর্মঘট শুরু করে। শেরকোল বাজার সমিতির সভাপতি এমরান আলী ও এলাকাবাসী জানায়, শেরকোল নিচাবাজারের ব্যবসায়ী খলিলুর রহমান ও আক্কাস আলী দীর্ঘ দিন ধরে ওই বাজারে ব্যবসা করে আসছেন। গতকাল সোমবার স্থানীয় আওয়ামী লীগকর্মী সিদ্দিক, সান্টু ও আরিফসহ বেশ কয়েকজন মিলে বাজারে এসে খলিলুর ও আক্কাসের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। এসময় অপর একটি দোকান ঘর দখল করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
এর প্রতিবাদে মঙ্গলবার থেকে শেরকোল বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।