ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধারালো অস্ত্রে ভাইকে কুপিয়ে খুন

Link Copied!

armsযশোর প্রতিনিধি : পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে যশোরে ভাইয়ের দায়ের কোপে কৃষক ফেরদৌস হোসেন (৪৫) খুন হয়েছেন।
আহত হয়েছেন আরেক ভাই দাউদ হোসেন (৪০)। শুক্রবার বিকালে সদরের গোপালপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত দুই ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতে মারা যান ফেরদৌস। তিনি ওই গ্রামের সাহেদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্র মতে, নিহত ফেরদৌসরা পাঁচ ভাই একটি পুকুরের অংশীদার। তারা পুকুরভাগ করে নেট দিয়ে মাছ চাষ করেন। ফেরদৌস তার অংশে পাটা ও নেট দিয়ে মাছ চাষ করতে রেণুপোনা ছেড়েছিলেন। কিন্তু সবার ছোট ভাই দাউদ পাটা ও নেট সরিয়ে মাছ ছেড়ে দিয়েছে শুক্রবার বিকালে এমন অভিযোগ করেন ফেরদৌস। এ নিয়ে সৃষ্টি গোলযোগে দাউদ ও ফেরদৌস দুই ভাই দেশিয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হন হয়। এসময় দাউদের পক্ষ নেয় অপর ভাই গোলাম রসুল।
এক পর্যায়ে গাছি দায়ের কোপে মারাত্মক আহত হন ফেরদৌস এবং অপর পক্ষের দাউদ হোসেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শুক্রবার মধ্যরাতে মারা গেছেন ফেরদৌস। দাউদের অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন দাউদকে আটক করা হয়েছে। আর হত্যাকাণ্ডের ঘটনার মামলার প্রস্তুতি চলছে।