ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্নতা অভিযানে নামলেন সাঈদ খোকন

Link Copied!

Sayed-Khokonনিজস্ব প্রতিবেদক : মেয়র নির্বাচিত হয়ে আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও নগর পরিষ্কারে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন।
শনিবার বেলা ১২টার সময় তিনি তার এলাকার ঢাকার নাজিরা বাজার চৌরাস্তা, আলো বাজার, সিদ্দিক বাজার ও তার আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার ও ফেস্টুন খোলার মধ্য দিয়ে এ অভিযান শুরু করেন।
এসময় সাঈদ খোকন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনার নগরীকে সুন্দর রাখতে নিজ নিজ এলাকার পোস্টার-ফেস্টুন খুলে ফেলবেন।’
এসময় মেয়র আগামী দুই দিনের মধ্যে নির্বাচনী কাজে ব্যবহৃত সব পোস্টার, ফেস্টুন খুলে ফেলার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান।
অভিযানে স্থানীয় ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।