লাইফস্টাইল ডেস্ক : পারিবারিক বা বাইরের কোনো অনুষ্ঠানে যোগদিতে সাজগোজ করা চাই মনের মতো। কিন্তু তার আগে চাই দাগমুক্ত মসৃণ ত্বক। কারণ অসুন্দর ত্বকে যতই সাজুন না কেন মনের মতো লুক আসবে না। অথচ এই গরমে ঘরের বাইরে বের হলেই ঘাম, ধুলা, রোদে পোড়াসহ নানান ঝামেলা। ঘরে ফিরে ত্বক ঠিক মতো পরিষ্কার না করলে ব্রণ, র্যাশ, ব্লাকহেডসের যন্ত্রণা। ব্যবহৃত ফেসওয়াস বা সাবান ঠিকমতো কাজ দেয়না। তখনই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। তাই সব কিছুর আগে দরকার ঠিকমতো ত্বক পরিষ্কার করা। সেজন্য ব্যবহার করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রাকৃতিক পরিষ্কারক। তাই-
* আধা কাপ টক দইয়ের সঙ্গে একটি শশা বাটা মিশিয়ে মুখে দিন। কিছুক্ষণ পরে হালকা শুকিয়ে এলে আলতো করে ম্যাসাজ করুন। এক মিনিট ম্যাসাজের পর ঠাণ্ডা পানি দিয়ে মুখটি ধুয়ে নিন। দেখবেন ত্বকের বাড়তি তেলতেলে ভাব দূর হয়ে গেছে।
* এক লিটার গরম পানিতে এক কাপ পুদিনা পাতা কুচি ১০ মিনিট ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা হলে মিশ্রণটিকে ছেকে তুলার সাহায্যে ত্বকে ব্যবহার করুন। এই পরিষ্কারকটি দারুন কাজে দেবে।
* সমপরিমাণ ভিনেগার ও গোলাপ জল মিশিয়ে তৈরি করতে পারেন মনের মতো পরিষ্কারক। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এটি খুবই উপযোগী।
* একটি আপেলের সঙ্গে এক চামচ মধু দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই দেখবেন উজ্জ্বল ত্বক।
* তিন চামচ টমেটোর রস এবং এক চামচ মধু মিশিয়ে তৈরি করুন সব ধরনের ত্বকের উপযোগী প্রাকৃতিক পরিষ্কারক।

