নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডিতে ৬ তলা একটি ভবনের লিফট ছিঁড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নূর মিয়া।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের ওয়েস্টার লিংক নামে একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে গেলে আহত হন নূর মিয়া। ঘটনার পরপরই নূর মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সুমন নামে একজন।
বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক নূর মিয়াকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নূর মিয়া সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও জানা গেছে তিনি পেশায় গাড়িচালক।

