ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নজরুল ভক্তদের মহাসড়ক অবরোধ

Link Copied!

Trishal-ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় কবি নজরুলের ১১৬তম জন্ম-জয়ন্তী কুমিল্লায় স্থানান্তরের প্রতিবাদে ও ত্রিশালে অনুষ্ঠানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে নজরুল ভক্তরা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতারা ও নজরুল প্রেমিক জনতা এ অবরোধ করে।
দীর্ঘদিন ধরে ত্রিশালের দরিরামপুরের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। কিন্তু এ বছর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুসে উঠে ত্রিশালের নজরুল প্রেমিক জনগণ।
এ দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছে তারা। ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দাবি আদায়ে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালে অনুষ্ঠিত হবে এ ঘোষণা না আসলে আগামীকাল রোববার সকাল ১১টা থেকে আবারো লাগাতার অবরোধ ও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় ত্রিশালের নজরুল ভক্তরা।
অবরোধ কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীবাহী বাস আটকা পড়ে। বাস, ট্রাক, লেগুনা, সিএনজিসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রী সাধারণ।