ঢাকাFriday , 1 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন সিটির বিজয়ীদের গেজেট প্রকাশ

Link Copied!

cityনিজস্ব প্রতিবেদক : ঢাকা দুই সিটি (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়।
এরপর তা ছাপাতে বিজি প্রেসে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব ফারহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয়ে এদিন সন্ধ্যা থেকে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। এতে ঢাকা দক্ষিণের তিনটি ওয়ার্ড কাউন্সিলর পদ বাদে বাকি সবগুলো পদেই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
ফারহাদ হোসেন বলেন, ‘নির্বাচিতদের গেজট প্রকাশের জন্য তা ছাপাতে বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজকের তারিখেই (৩০ এপ্রিল) গেজেট প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সহিংসতার কারণে ঢাকা দক্ষিণের ৮, ৩৪ ও ৫৩ এই তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল স্থগিত করা হয়েছে। কারণ সেখানে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য কম হওয়া ও তিন কেন্দ্রে ভোট সংখ্যা বেশি হওয়ার কারণে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ফলে এই তিন ওয়ার্ডের কাউন্সিলর পদ বাদ দিয়ে গেজেট প্রকাশিত হচ্ছে।’