ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে স্কুলছাত্রী ধর্ষিত

Link Copied!

Repedনারায়ণগঞ্জ প্রতিনিধি : প্রেম সম্পর্কের পর প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। তিনদিন পর প্রেমিকের ভাড়া বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে প্রেমিককে।
তবে স্কুলছাত্রীর পরিবার বলছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রেমিক হাবিব হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
হাবিব ঢাকার কোতোয়ালির মানিকনগর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার হাসুর বাড়ির ভাড়া থাকেন।
স্কুলছাত্রীর বাবার দায়ের করা মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সরাফত উল্লাহ জানান, স্কুলছাত্রী সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকাতে বসবাস করেন। গত ২৭ এপ্রিল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় হাবিব হোসেনসহ আরও কয়েকজন মিলে তুলে নিয়ে যায় ছাত্রীকে। পরে তাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে।
এ অভিযোগে বৃহস্পতিবার সকালে হাবিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।