ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের সাজে ফুলেল বরণ

Link Copied!

flowerলাইফস্টাইল ডেস্ক : ঘর সাজাতে আমরা কতো কী-ই না ব্যবহার করি। মনের মতো আসবাব, শো-পিস আর রঙিন আলোর কারসাজি তো থাকেই। কিন্তু সব কিছুর পূর্ণতা মেলে ফুলেল সাজের কোমলতায়। সব সময় তাজা ফুলে ঘর সাজানো সম্ভব হয়ে ওঠে না। তাই হাতের কাছে পাওয়া উপকরণ দিয়েও তৈরি করে নিতে পারেন কৃত্রিম ফুলের রঙিন থোকা। ঘরের সাজে ফুলেল বরণ দিতে আসুন শিখে নেয়া যাক-
যা যা লাগবে
কিছু রঙিন কাগজ, কাঁচি, আইকা আঠা আর পেন্সিল।
যেভাবে করবেন
প্রথমে তিন রঙের কাগজে তিনটি ফুলের অর্ধেক করে এঁকে নিতে হবে। আঁকার সময় খেয়াল রাখতে হবে, ফুল তিনটি যেন যথাক্রমে ছোট থেকে বড় আকার হয়। এবার ফুল গুলো কেটে চোঙার মতো করে আঠা দিয়ে আটকে নিন। এবার তিন রঙের তিনটি পরপর ছবির মতো করে আটকে নিন। ফুলের কোণা অংশে অর্ধেক বৃত্তকে গোল করে আঠা দিয়ে লাগিয়ে দিন।
ফুল গুলো আটকে রাখতে লতা তৈরি করে নিন কাগজ দিয়ে। সেজন্য একটা ভিন্ন রঙের কাগজে পেন্সিল দিয়ে গোল করে দাগ দিন। তার ওপর দিয়ে কেটে নিলেই হবে বাকানো লতা। লতার মাঝে মাঝে তৈরি করা ফুলগুলো লাগিয়ে দিন। চাইলে দুয়েকটি পাতাও দিতে পারেন। এবার তৈরি হয়ে গেল আপনার ঘর সাজাতে মনের মতো ফুল।