ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরমে ত্বকের সঠিক যত্ন

Link Copied!

skinলাইফস্টাইল ডেস্ক : পুরুষরা সাধারণত নিজের ত্বকের প্রতি যত্নশীল নন। সেজন্য বয়স হওয়ার আগেই বুড়োর খাতায় নাম লিখে বসেন। দিনে দিনে সবার কাছে কমতে থাকে নিজের গ্রহণযোগ্যতা। তীব্র গরমে সেসব পুরুষের ত্বকে ধকল বেড়ে যায় কয়েকগুন বেশি। রাস্তায় বের হলে রোদ, গরম আর ধুলায় সৃষ্টি করে ব্রণ, র‌্যাশ, ব্লাকহেডস এর মতো নানা সমস্যা। যারা এসব সমস্যা এড়াতে চান তাদের উচিৎ…
* রোদে বের হলে ত্বকের উপরিভাগে কালো ছোপ দাগ আর ধুলোবালি জমে। তা থেকে ত্বকে সৃষ্টি হয় ব্রণসহ নানা সমস্যা। তাই ঘর থেকে বের হওয়ার আগে মুখে সানস্ক্রিন ক্রিম লাগাতে পারেন। যারা সানস্ক্রিন ক্রিম লাগাতে চাননা তারা শশার রস লাগাতে পারের যা সানস্ক্রিন ক্রিম এর কাজ করবে।
* ত্বকের তেলতেলে ভাব দূর করতে ১টা টমেটো কেটে মুখে ঘষে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* বাহির থেকে ফিরে প্রথমে ভালো করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
* দিনে অন্তত একবার ত্বক বুঝে ভালো কোনো ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করা উচিৎ।
* অতিরিক্ত ঘাম মুছে ফেলতে সঙ্গে টিস্যু বা নরম কাপড় রাখুন। যাতে ঘামে ময়লা না জমতে পারে।