ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

songiলাইফস্টাইল ডেস্ক : একে অপরকে ভালো লাগা, সেখান থেকে ভালোবাসা। সিদ্ধান্ত, সারাজীবন একসঙ্গে পাশাপাশি হাত ধরে চলা। জীবনের সবচেয়ে আবেগ আর আনন্দময় মুহূর্ত তার সঙ্গে ভাগাভাগি করে নিতেও প্রস্তুত। আর তাই নিজের জীবনের প্রতিটি কর্মকাণ্ডে তার অধিকার স্বীকৃত। শুধু সঙ্গীকে খুশি করতে ত্যাগ করে চলেছেন জীবনের অনেক কিছু। অজান্তেই নিজের চারপাশে উঠে গেছে আকাশচুম্বী দেয়াল। হঠাৎ একসময় নিজেকে আবিষ্কার করলেন কারাবন্দি হিসেবে। তাই দণ্ডিতের কাতারে নিজেকে দেখতে না চাইলে প্রিয় মানুষটির সঙ্গে আলোচনা করুন। জীবনে কিছু বিষয় অবশ্যই ধরে রাখার চেষ্টা করুন।
ব্যক্তি স্বাধীনতা
সংসার শুরু হলে উভয়ই পক্ষই কিছু স্বাধীনতা হারিয়ে বসেন। তাই বলে ব্যক্তি স্বাধীনতার পুরোটা খুইয়ে তার নিয়ন্ত্রণে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। আপনার অনিচ্ছায় ঘরে বন্দি, চাকরি করায় বাধা, পোশাক নির্বাচনে বাধ্য হওয়া, খাবারও তার পছন্দে খাওয়া মানে আপনার ইচ্ছাকে অবমূল্যায়ণ করা। এমন মানসিকতার সঙ্গীর সঙ্গে জীবন নরকের যন্ত্রণা ভোগ করে। তাই ব্যক্তি স্বাধীনতা বজায় রাখতে বেছে নিন উপযুক্ত মানসিকাতর জীবনসঙ্গী।
আপন সত্ত্বার স্বাধীনতা
চিন্তা করা, চলা, কথা বলা, যেভাবে গড়ে উঠেছেন তার সবই আপনার নিজস্বতা। এসব জিনিসে পরিবর্তনের অর্থ আপনার সত্ত্বাকে পরিবর্তন। তবে কিছু ভালো পরিবর্তন অবশ্যই দরকার আছে। সঙ্গীর স্পর্শে দূর হতে পারে আপনার বদঅভ্যাসগুলো। কিন্তু তার প্রভাবে মন্দের দিকে হারিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই আপনার আদর্শ চিন্তা ও মানসিকতার বিসর্জন দিয়ে কোনো সম্পর্কে যাওয়া উচিৎ নয়।
পারিপার্শ্বিক সম্পর্ক
ভালোবাসার সম্পর্কটি ধরে রাখতে পারিপার্শ্বিক সম্পর্কে দেখা দেয় অবহেলা। অনেকেই নিজের পরিবার ও অভিভাবকের বিরুদ্ধে চলে যান। ভালোবাসার সম্পর্কের জন্য বন্ধুত্বের সম্পর্ক বিসর্জন দেয়ার ঘটনা সেখানে মামুলি হয়ে দাঁড়ায়। অথচ এমন স্বার্থপরতা একসময় আপনার মনেই বিতৃষ্ণা জাগাবে। যখন মনের কথা বলার কোনো জায়গা থাকবে না। তাই সবাইকে সঙ্গে নিয়েই সুখি হওয়ার চেষ্টা করুন। মনে রাখা জরুরি, নিজের ইচ্ছায় কাউকে বাদ দেয়া নয়; সময়ের সঙ্গে এমনিতেই অনেকে দূরে চলে যায়।