লাইফস্টাইল ডেস্ক : সামুদ্রিক নানা স্বাদের মাছ আর খাবারের পসরা সাজিয়েছে কুটুমবাড়ি। সামুদ্রিক খাবারের এক্সপার্ট শেফ সার্বক্ষণিক নিবেদিত ভোজন রশিকদের আপ্যায়নে। কুটুমবাড়িতে ৫০টিরও বেশি সামুদ্রিক মাছের আইটেম আছে।
মেইন মেনুতে পাওয়া যাবে গ্রিল্ড লোবেস্টার, বেক্ড পোমফ্রেট, হোল বেকট রেড স্নাপার, লোবেস্ট থারমিডর ও ইন্ডিয়ান সেলমন স্টিক। ক্ষুধা বাড়াতে আছে সি-ফুড প্লাটার, গ্রিল্ড ক্যালামেরি, সি-ক্রাব মাসালা, ক্যালামেরি রিং ও নানা ধরনের পাস্তা। সামুদ্রিক হরেক রকম খাবারের মাঝে কুটুমবড়িতে আরো আছে মোঘল খাবার- ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহেরানি তেহারি ও দিল্লিকা খিচুড়ি। আরও আছে ফ্রেশ সালাদের সাঙ্গে জিভে জল আনা আচার।
কুটুমবাড়িতে বিভিন্ন ধরনের প্যাকেজের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার খাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও কুটুমবাড়ির কফি হাউসে বসে ভিন্ন পরিবেশে কফি খাওয়ার সুযোগতো আছেই। দুপুর সন্ধ্যা বা যেকোনো সময় মন চাইলে কাছের মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, ঢাকা, ফোন: ০১১৯৫ ৩৮১৬৩০।

