ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিদেশি ডাক্তাররা অবৈধ প্র্যাকটিস করছেন’

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 12:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

দেশে বিদেশি চিকিৎকরা ‘অবৈধ’ প্র্যাকটিস করছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।
সোমবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে উত্তর দিতে গিয়ে তিনি এ বিষয়টি স্বীকার করেন। দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এ বিষয়ে প্রশ্নটি ছিল, ‘বিশেষজ্ঞ চিসিৎসক ও চিকিৎসা থাকা স্বত্ত্বেও বাংলাদেশে বিদেশি চিকিৎসকদের অবৈধ প্র্যাকটিসের অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা এখান থেকেও রোগী বাগিয়ে নিচ্ছে। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিবে কি না?’
উত্তরে বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, ‘বিদেশি চিকিৎসকরা দেশে কাজ করতে হলে প্রথমে তাকে অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে করতে হবে। পরে বিএমডিসি থেকে সাময়িক রেজিস্ট্রেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তা অনুমোদিত হওয়ার পরেই প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি দেয়া হয়।’
Nasimছানোয়ার হোসেনের (টাঙ্গাইল-৫) প্রশ্নের উত্তরে বলেন, ‘দেশে ২ লাখ ৮০ হাজার অটিস্টিক শিশু রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে এ সংখ্যা জানানো হয়েছে। এ হিসাবে প্রতি ৫০০ জনে একজন করে অটিজমে আক্রান্ত। অটিজম নিরসনে কিছু যুগোপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।’
এমএ হান্নানের (ময়মনসিংহ-৭) প্রশ্নের বিপরীতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভেজাল ওষুধ প্রতিরোধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি হতে আগস্ট পর্যন্ত ওষুধ আইন লঙ্ঘনের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট ৫৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।’
পঞ্চানন বিশ্বাসে (খুলনা-১) প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘সারাদেশে ১২ হাজার ৫৮৪টি কমিউনিটি ক্লিনিকে সেবাদান কার্যক্রমম চলমান আছে। এর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক স্থাপন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নের প্রতিটি সাবেক ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মান করতে হবে। প্রতিটি ইউনিয়নের সাবেক ওয়ার্ড অনুযায়ী মোট ৩টি কমিউনিটি ক্লিনিক নির্মান করা হয়ে থাকে। যদি কোথাও এমন ক্লিনিক নির্মান না হয়ে থাকে, তাহলে দান হিসেবে কোন জমি বা খাস জমি প্রাপ্তি সাপেক্ষে নির্মাণ করা হবে।’