নিজস্ব প্রতিবেদক
পুলিশের ১১ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বদলিকৃতরা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলকে সিএমপি কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মিজানুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শামসুদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, রেলওয়ে রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেনকে এসবির ডিআইজি (চলতি দায়িত্বে), র্যাবের পরিচালক মল্লিক ফখরুল ইসলামকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আতিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ সদর দপ্তরের ডিআইজি মনজুর কাদের খান সিআইডির ডিআইজি, সারদা পুলিশ একাডেমীর ভাইস-প্রিন্সিপাল সোহরাব হোসেনকে পুলিশ সদর দপ্তরের টিআর শাখার ডিআইজি, পুলিশ সদর দপ্তরের সাবেক ডিআইজি (টিএ্যান্ড আইএম) ও সুদান মিশন থেকে প্রত্যাগত অমূল্য ভূষণ বড়ুয়াকে সারদা পুলিশ একাডেমীর ভাইস-প্রিন্সিপাল পদে বদলি করা হয়েছে।

