ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌপথে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলে না : নৌপরিবহণ মন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 12:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না। ফিটনেসবিহীন কোনো লঞ্চ নৌপথে চলাচল করতে দেয়া হয় না।
সোমবার দশম জাতীয় সংসদে তৃতীয় অধিবেশেনে লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
চলতি বছরের জুলাই পর্যন্ত ১০১৪৩ টি রেজিস্ট্রেশন নৌযান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে এর বাইরে লঞ্চ মালিকেরা কর্তৃপক্ষের অগোচরে ফিটনেসবীহন লঞ্চ পরিচালনা করে থাকে। এরকম ফিটনেসবিহীন লঞ্চের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’Sahajan

মন্ত্রী জানান, ‘ফিটনেসবিহীন লঞ্চে যাত্রী পরিবহণ রোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ঈদের পূর্বে ও পরে মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ঈদ প্যাসেঞ্জার ম্যানেজম্যান্ট প্ল্যান নামে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য প্রতিটি বন্দরে ঈদের পূর্বে ও পরে কন্ট্রোল রুম চালু করা হয়।’
কক্সবাজার-১ এর সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘পিনাক-৬ উদ্ধারের ব্যর্থতা মন্ত্রণালয়ের নয়। বিপদ সঙ্কুল প্রতিকূল আবহাওয়ার কারণেই লঞ্চটি উদ্ধার করা যায়নি।’