ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুম বৃষ্টিতে সামলে নিন নিজেকে

Link Copied!

rainলাইফস্টাইল ডেস্ক : ঋতুচক্র গ্রীষ্মে পা দিতে না দিতেই শুরু হয়েছে বৃষ্টি। খরতাপ আর মাঝে মাঝেই ঝুম বৃষ্টি সামলে করতে হচ্ছে সব কাজ। আবহাওয়ার অবস্থার সঙ্গে পাল্টে নিতে হচ্ছে নিজের জীবনপ্রণালী। জুতা, পোশাক, ব্যাগ সবকিছুতেই থাকছে বৃষ্টি উপযোগী আয়োজন।
হঠাৎ বৃষ্টিতে নিজেকে রক্ষা করতে চাই ছাতা বা রেইনকোট। মেয়েদের ফ্যাশনেবল রেইনকোটে হালকা রং আর ছেলেদের গাঢ় রং এ মানাই। যারা মটরসাইকেল চালান তাদের জন্য আছে ফুলপ্যান্টসহ রেইনকোট পাওয়া যায়। শিশুদের জন্য আছে রঙিন সব রেইনকোট। ভালো মানের রেইনকোটের মধ্যে ডার্বিসুপার, কমফোর্ট, ফেদার, ব্রিদেবল, রেড চ্যাম্পিয়ন ইত্যাদি ব্র্যান্ড পাবেন। আবার দেশি পলিয়েস্টার, ওয়াটারপ্রুফ, ফিলিপস, প্যারাসুট, বিগবসও বেশ টেকসই।
মেয়েদের রেইনকোট ৫০০ থেকে পনেরশ টাকার মধ্যে পাবেন। ছেলেদের ৬০০ থেকে বারশ টাকা আর শিশুদের ২০০ থেকে ৪৫০ টাকার মধ্যে পাবেন। মটরসাইকেল চালকদের ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে পছন্দসই রেইনকোট মিলে যাবে।
বাজারে নানা রকম ছাতা পাওয়া যাচ্ছে। এর মধ্যে ভাঁজকরা ছাতাই ফ্যাশনেবল। দুই ও তিন ভাঁজযোগ্য ছাতা সহজে ব্যাগে বা পকেটে রাখা যায়। ছোট ও বয়স্কদের জন্য আছে শিকযুক্ত অভাঁজযোগ্য ছাতা। এসব ছাতায় ব্যবহার হয়েছে বিভিন্ন নকশা করা পানিনিরোধক কাপড়। শিশুদের ছাতার কাপড়ে আছে ফুল, ফল, মাছসহ বিভিন্ন প্রাণীর ছবি ও আঁকা কার্টুন।
বিভিন্ন ব্র্যান্ডের ছাতার মধ্যে আছে এটলাস, রিভেরি, পস, মুন, মার্টিরন, অ্যাপেক্স, গোল্ডফিশ, চেরি, ব্রাদার্স, শরীফ, রহমান ইত্যাদি। দাম পড়বে ১২০ থেকে ৩০০ টাকার মধ্যে, দুই ভাঁজ ৩৫০ থেকে ৮০০ টাকা, তিন ভাঁজ ৭৫০ থেকে ১২শ টাকার মধ্যে। বাচ্চাদের ছাতার দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
পলওয়েল মার্কেট, নিউ মার্কেট, বায়তুল মোকাররম, স্টেডিয়াম মার্কেট, মুক্তবাংলা শপিং ও পুরান ঢাকার ইমামগঞ্জে পাওয়া যায় বিভিন্ন মানের রেইনকোট। আগোরা, মীনাবাজারসহ বিভিন্ন চেইনশপে পাওয়া যাবে ছোটদের ছাতা। এছাড়া হরেক রকম ছাতা মিলবে গুলিস্তান, বঙ্গবাজার, চকবাজার ও নিউ মার্কেটে।