ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাচ্চার সুস্থতায় বাইরের খাবারকে ‘না’

Link Copied!

Foodsলাইফস্টাইল ডেস্ক : বাচ্চাটি খাওয়া নিয়ে খুব বায়না করে। অথচ বাইরের খাবারের প্রতি তার প্রচণ্ড আকর্ষণ। এদিকে ওজন বেড়ে যাচ্ছে ক্রমশ। বয়সের তুলনায় এভাবে বেড়ে চলায় আপনি খুবই চিন্তিত। আপনি জানেন কি, এভাবে বাচ্চার ওজন বাড়তে থাকলে একসময় প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দিতে পারে। এমনকি ওবিসিটির সমস্যাও দেখা দিতে পারে!
বেড়ে ওঠার ক্ষেত্রে বাচ্চাদের সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সেই শরীর ও মনের সবচেয়ে বেশি বিকাশ হয়। তাই সোনামনির যথাযথ পুষ্টির যোগানে আপনাকেই বিশেষ নজর দিতে হবে। ওর খাবার তালিকায় প্রোটিন, ফ্যাট, ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে রাখা চাই।
বাচ্চারা এক খাবার প্রতিদিন খেতে চায় না। তাই ওর পছন্দমতো খাবার বাড়িতেই তৈরি করতে হবে। স্বাদ বাড়াতে টেস্টিং সল্ট, বিট লবণ, কেমিকেল যুক্ত সস আর অতিরিক্ত তেলে ভাজা বার্গার, রোলে আপনার বাচ্চার জিভের স্বাদ আটেকে আছে। দিনে দিনে সে ডেকে আনছে শরীরের অকল্পনীয় ক্ষতি। এসবের পরিবর্তে নিজ হাতে কিছু বানিয়ে দিন। বাচ্চা স্কুলে যাওয়ার সময় দুধ, কনফ্লেক্স বা একটা ফল দিতে পারেন। টিফিনে সবজি দিয়ে বাড়িতে তৈরি স্যান্ডউইচ দিতে পারেন। কোনদিন আবার অল্প তেলে তৈরি বার্গার বা রোল করে দিতে পারেন। তবে যে খাবারই দিন না কেন সুন্দর করে সাজিয়ে দিন। দেখবেন আপনার বাচ্চার বাড়ির খাবারের প্রতি আকর্ষণ বাড়বে। এই অভ্যাস অব্যাহত রাখতে আপনাকেও বাইরের খাবারের প্রতি আগ্রহ ত্যাগ করতে হবে। তার সঙ্গে মজা করে খেতে হবে ঘরে বানানো স্বাস্থ্যকর খাবার।