নারাণয়গঞ্জ প্রতিনিধি
সদর উপজেলার সৈয়দপুর এলাকায় ব্যাংকের জমি দখল করার অভিযোগে গোগনগর ইউয়িন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সোমবার দুপুরে সৈয়দপুর এলাকার তার নিজ বাড়ি সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
নারাণয়গঞ্জ সদর মডেল থানার উপপরিদশক (এসআই) শাহানুর আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সৈয়দ এলাকায় অগ্রণী ব্যাংকের জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে কাজল মেম্বারসহ আরও কয়েকজন মিলে জোর পূর্বক দখল করে নেয়। এ ব্যাপারে রংপুর শাখার অগ্রণী ব্যাংকের ব্যাবস্থাপক সৈয়দ আহম্মেদ বাদী কাজলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।’

