ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুচির সঙ্গে সিঁড়ির সাজ

Link Copied!

shiriলাইফস্টাইল ডেস্ক : ঘর সাজাতে সবসময় আগ্রহী, কিন্তু ঘরে ওঠার সিঁড়ির দিকে সেভাবে নজর দিয়েছেন কখনো? ভেবেছেন কি সিঁড়ির সৌন্দর্য নিয়ে? বিশেষ করে যারা দোতলা বা তার উপরে থাকেন তাদেরকে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হয়। কারণ নতুন, পুরাতন কোনো অতিথিরই ঘরে ঢোকার পথটি অপরিচ্ছন্ন আর অগোছালো দেখে ভালো ভাবার কথা নয়। বাড়ির প্রবেশ দ্বার মনোরম হলে যে কেউ আপনার রুচি সম্বন্ধে ইতিবাচক ধারণা করতে বাধ্য।
কিছু বিষয়ে লক্ষ্য রাখলে ঘরে ঢোকার সিঁড়ির একটি মনোরম আবহ সৃষ্টি করা সম্ভব। প্রথমেই সিঁড়িকে পরিষ্কার রাখার বিষয়টি মাথায় রাখতে হবে। সিঁড়ির সাজে আলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিঁড়ির ল্যান্ডিং স্পেসে ঝুলন্ত বা বড় রঙিন ঝাড়বাতি ব্যবহার করতে পারেন। সিঁড়ির কোনায় কোনায় নানা শেডের ল্যাম্প রাখা যেতে পারে। সিঁড়িতে প্রয়োজন ছাড়া বড় আলো বন্ধ করে শুধু শেডের ল্যাম্প জ্বেলে দিতে পারেন। সিঁড়ির ধাপের মাঝে মাঝে ছোট টব রাখতে পারেন। টবে লাগাতে পারেন পছন্দের ছোট ক্যাকটাস বা ফুল গাছ। কোনো উৎসব-অনুষ্ঠানে সিঁড়ির কোনায় মাটির পাত্রে পানি দিয়ে তাজা ফুলের পাপড়ি রেখে মাঝে দু’একটি জ্বলন্ত মোম দিয়ে দিন।
সিঁড়িতে টাইলসের ব্যবহার একদিকে যেমন সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে রুচির পরিচয়ও বহন করে। এ ধরনের টাইলসের সিঁড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হয়। আভিজাত্য ও রুচির প্রকাশ ঘটাতে ভাস্কর্য বা পুতুলও রাখতে পারেন। ইনডোর প্ল্যান্ট ব্যবহার করতে পারেন সিঁড়ির ঘরে। বাহারি ফুল গাছ, বনসাই লাগিয়ে সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন আরও একধাপ। সিঁড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে দেয়ালে ছোট-বড় নানা আকারের পেইন্টিং ঝোলাতে পারেন।