নারায়ণগঞ্জ প্রতিনিধি
জেলার বন্দর উপজেলায় সন্তান ফয়সাল ও স্ত্রী আফছানাকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ইয়াজল।
সোমবার দুপুরে বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকায় শাহজাহানের ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইয়াজলের পরিবারের কোনো সাড়া শব্দ না পেয়ে এবং ঘরে দরজা জানালা বন্ধ থাকায় তাদের সন্দেহ হলে এলাকাবাসী থানায় খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বিছানায় মা ও ছেলে মৃতদেহ পড়ে থাকতে দেখে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ইয়াজল পলাতক রয়েছে।

