লাইফস্টাইল ডেস্ক: ঝকঝকে সুন্দর নখ আপনার হাতের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকখানি। রুচিশীল ব্যক্তিত্ব প্রকাশেও মনের মতো নখের জুড়ি নেই। তবে আপনার নখ যতই সুন্দর হোক না কেন, তা ধরে রাখতে প্রয়োজন উপযুক্ত পরিচর্যা। প্রতিদিন পার্লারে গিয়ে অযথা টাকা খরচ না করে ঘরে বসেই নিতে পারেন নখের যত্ন। শিখে নেয়া যাক মেনিকিউর করার সহজ পদ্ধতি।
* প্রথমে একটি বড় পাত্রে কুসুম গরম পানি নিতে হবে। শ্যাম্পু, একচিমটি লবণ ও একটি লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে নিন। এবার দুই হাত সেই পানির মধ্যে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
* এবার একটি ছোট টুথ ব্রাশ দিয়ে হাত ও নখ ভালোভাবে ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিন। তবে খেয়াল রাখতে হবে যেন চামড়ায় আঘাত না লাগে। ধীরে ধীরে নখের পাশের এবং হাতের মরা কোষ ছাড়িয়ে নিন।
* এবার ভেজা অবস্থাতেই নরম নখকে মনের মতো আকৃতি দিয়ে কেটে নিন।
* এরপর হাত পাঁচ মিনিট স্ক্রাব ম্যাসাজ করুন। তারপর বাফার দিয়ে নখের ওপর লেগে থাকা ময়লা ঘষে পরিষ্কার করুন।
* সবশেষে ভালো মানের যে কোনো ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম অথবা লোশন লাগিয়ে আঙুল ও নখ পাঁচ মিনিট ম্যাসাজ করুণ।
নখ সবসময় পরিষ্কার ও শুকনা রাখলে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস জন্মাতে পারে না। ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে না।

