গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জ উপজেলায় রান্না ঘরে দেয়ার চাপা পড়ে নানী ও নাতনির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের পেয়ারাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেয়ারাপুর গ্রামের মজিরুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম তার নাতনি রুবী আক্তার(৩)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পেয়ারাপুর গ্রামের মজিরুদ্দিনের বাড়ির রান্না ঘরে বিকেলে রান্না করছিলেন মনোয়ারা বেগম। তার সঙ্গে সেখানে উপস্থিত ছিল নাতনি রুবী। এসময় হঠাৎ করেই বিকট শব্দে প্রতিবেশী আবেদ আলীর বাড়ির দেয়াল ধসে রান্না ঘরের ওপর পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই রুবীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মনোয়ারা বেগমকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

