লাইফস্টাইল ডেস্ক : শিশুর বেড়ে ওঠার জন্য মা-বাবার দায়িত্ব অফুরান। বাচ্চার আদর-যত্ন, প্রয়োজন পূরণসহ খেয়াল রাখতে হয় অনেক বিষয়ে। আদরের সন্তান যেন অতিরিক্ত মায়া পেয়ে অকর্মন্ন না থাকে সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। জীবনে প্রতিষ্ঠা পেতে দক্ষতার সঙ্গে সব কাজ করা চাই। আর এই দক্ষতা অর্জনে অভ্যাসের চর্চা রাখতে হবে ছোটবেলা থেকে।
ছোটবেলায় যেসব বাচ্চা বাবা-মায়ের পরম আদর পেয়েছেন তাদের মানসিকতা হয় যথেষ্ট মমতাশীল। অপরদিকে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী ছেলেমেয়েরা ভালো করে। আর এই আত্মবিশ্বাসের জন্ম হয় ছেলেবেলায়। ছোট ছোট কাজের জন্য বাবা-মায়ের কাছে পওয়া প্রশংসা তাদেরকে এগিয়ে নেয়।
পড়াশুনা বা কোনো কাজের জন্য শিশুমন যখন বাধা পায়, তখন আগ্রহ হারিয়ে ফেলে। কর্মক্ষেত্রেও সেই হীনমন্যতা কাজ করে। দোটানায় থাকে সব সময়। কিন্তু সঠিক নির্দেশনায় শিশু কাজ করে প্রশংসা পেলে আগ্রহ বেড়ে যায় অনেকগুণ। এভাবে তার আত্মবিশ্বাস দিনে দিনে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়। কর্মক্ষেত্রে প্রবেশ করেও সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়।
শিশুর কোনো খারাপ হলে তাকে সহজ ভাষায় এবং ইতিবাচক ভঙ্গিতে বুঝিয়ে বলুন। তাতে কাজের দায়ভার এবং সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা গড়ে উঠবে। তাদের কাজের প্রতি মনোযোগও বাড়বে।

