ঢাকাTuesday , 3 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

Link Copied!

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী উন্নয়ন কর্মসুচীর আওতায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে ছাগল বিতরণ করা হয়। প্রতিবন্ধী পরিবারকে আর্থিক স্বচ্ছলতা ও সাবলম্বি করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ এর অর্থায়নে ২৫ জনকে দুটি করে ছাগল দেয়া হয়েছে। প্রধান অতিথি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এসব প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আরিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন পিএসকেএস এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন ও পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানসহ অতিথিবৃন্দ।