ছয় বছর আগে লিভার সিরোসিস ও ক্যানসারে ছোট ছেলেকে হারিয়েছিলেন বাবা নাসির উদ্দিন মীর। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার একই রোগে আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে মিজানুর রহমান মীর (৩৮)। উন্নত চিকিৎসার মাধ্যমে ছেলেকে বাঁচাতে লিভার প্রতিস্থাপন জরুরি হলেও আর্থিক সংকটে থমকে গেছে তার জীবনপ্রদীপ। বর্তমানে ঢাকার বিএসএমএমইউ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমানের পরিবার এখন চরম দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে।
নিঃস্ব পরিবারের আকুতি
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৯ জানুয়ারি লিভার সিরোসিস ও ক্যানসার আক্রান্ত ছোট ছেলে হাসান মীরকে হারান বাবা নাসির উদ্দিন। ছোট ছেলের চিকিৎসায় সর্বস্বান্ত হওয়ার পর এবার বড় ছেলের একই রোগ পরিবারটিকে আবার সেই পুরোনো অতঙ্কের মুখে ঠেলে দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মিজানুর রহমানকে বাঁচাতে হলে অবিলম্বে লিভার প্রতিস্থাপন করতে হবে, যার আনুমানিক খরচ ৩০ থেকে ৩৫ লাখ টাকা।
থমকে গেছে সংসার ও চিকিৎসা
অসুস্থ হওয়ার আগে মিজানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে (র্যাংগস ফার্মাসিউটিক্যালস) চাকরি করতেন। তাঁর বেতনের টাকায় স্ত্রী মারিয়া আক্তার এবং দুই শিশুকন্যা আবিদা (৮) ও আতকিয়াকে (২) নিয়ে সুখের সংসার ছিল। কিন্তু অসুস্থতার কারণে চাকরি হারানোর পর বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র উৎস। সঞ্চয় তো দূরের কথা, গত কয়েকমাসের চিকিৎসায় ধারদেনা করে বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব পরিবারটি।
যেভাবে সহায়তা পাঠাবেন
বাবার সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে আট বছর বয়সী শিশু আবিদাসহ পুরো পরিবার। সমাজের বিত্তবান, সহানুভূতিশীল মানুষ ও প্রবাসীদের সামান্য সহযোগিতাই পারে মিজানুর রহমানকে একটি নতুন জীবন ফিরিয়ে দিতে। সাহায্য পাঠানোর ঠিকানা:
হিসাবের নাম: Md. Mizanur Rahman
ব্যাংক: Dutch-Bangla Bank Limited (বাগেরহাট শাখা)
হিসাব নম্বর: 2791580029295
বিকাশ নম্বর: ০১৯৪৭৫২১৭৫২

