ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
ওই ছাত্রীকে বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফতেনগর গ্রামের সুরুজ আলীর ছেলে শাকিল (২৫) প্রতিবেশী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে সোমবার বিকেলে বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় শিশুটির মা বাড়িতে ছিলেন না।
পরে শিশুটির শারীরিক অবস্থার আরো অবনতি হলে বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল পলাতক রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

