বগুড়া মহানরের গাঁজাসহ স্টেশন রোড স্বপ্নপুরী হোটেলের সামনে ও সেউজগাড়ী আমতলা মোড় থেকে ২ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ জিহাদ (২৪), পিতা মোঃ ফারুক সাং-পলিপাড়া থানা-দুপচাঁচিয়া। মোঃ আপেল (২৫), পিতা মোঃ মজনু সাং-বাবুরবাড়ী মহানগর।
গত বুধবার ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম জেলা প্রসাশকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের স্টেশন রোড স্বপ্নপুরী হোটেলের সামনে ও সেউজগাড়ী আমতলা মোড় হতে ২ জন আসামীকে গাঁজা ১৫ গ্রামসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

