ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইফতেখার আলম বাবুর মৃত্যুতে পেশাজীবী দলের শোক

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, খুলনা মহানগরের সভাপতি ইফতেখার আলম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল।

২৮ অক্টোবর বুধবার প্রকাশিত এক শোকবার্তায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, ইফতেখার আলম বাবুর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল। তার মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব।