ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটিতে জেসমিন জেসি

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে বিশিষ্ট পেশাজীবী ও সংগঠক জেসমিন জেসিকে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার উপস্থিতিতে তার হাতে নিয়োগপত্র হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব, সহ-সভাপতি খোন্দকার সালাহউদ্দিন রমি ও মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাটোয়ারী, সহ-সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক প্রমুখ।

দলীয় নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি নারী পেশাজীবীদের সংগঠিত করা এবং তাদের নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যেই জেসমিন জেসিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, জেসমিন জেসি তার সাংগঠনিক অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে দলের কার্যক্রমকে আরও বেগবান করবেন। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের মতামত ও উদ্যোগকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্বে জেসমিন জেসির সাফল্য কামনা করে দলের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান এবং তার সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।