ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূকে পিটিয়ে হত্যা

Link Copied!

nariঝিনাইদহ প্রতিনিধি: জেলার হরিণাকুণ্ডু উপজেলার শেখপাড়া বিন্নী গ্রামে মৌসুমী খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাবা আমজাদ আলী।
ঘটনার পর থেকে মৌসুমীর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। মৌসুমী ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামের আমজাদ আলী মণ্ডলের মেয়ে।
পুলিশ জানান, প্রায় দুই বছর আগে মৌসুমী খাতুনের সঙ্গে হরিণাকুণ্ডু উপজেলার শেখপাড়া বিন্নী গ্রামের আমিরুল শেখের ছেলে সোহাগ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন।
এনিয়ে গ্রামে কয়েকবার শালিসও হয়েছে বলে জানা যায়।
নিহত মৌসুমীর চাচাতো ভাই মশিয়ার রহমান জানান, সম্প্রতি একটি মোটরসাইকেলসহ চার লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে। তারপরও মোটরসাইকেল পছন্দ হয়নি এমন অজুহাতে মৌসুমীকে মারপিট করতো তার স্বামী।
তিনি আরো জানান, সকালে মৃত্যুর খবর পেয়ে শেখপাড়া বিন্নী গ্রামে গিয়ে দেখতে পান তার শ্বশুরবাড়ির কোনো লোকজন গ্রামে নেই। বাড়ির বারান্দায় লাশ পড়ে আছে। প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাতে মৌসুমীকে পিটিয়ে হত্যা পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।