ঢাকাWednesday , 21 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চপল

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১নং ভোটমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুর হোসেন চৌধুরী চপল। এ সময় তার সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে তারা ভোটমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পরিদর্শনকালে আরিফুর হোসেন চৌধুরী চপল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট- ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের উন্নয়নমূলক উদ্যোগ ও পরিকল্পনার আলোকে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটমারী ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোকসুদার রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।