ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী

Link Copied!

প্রবাসীদের সম্পত্তি-সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন আইনি সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর পর পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ ফেরত পাওয়া কিংবা সম্পত্তি নিয়ে বিরোধের মতো সমস্যায় পড়েন। এসব বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে তাঁদের বছরের পর বছর মামলা চালাতে হয় এবং বিপুল অর্থ ব্যয় করতে হয়। তিনি বলেন, প্রবাসীদের আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষায়িত আদালত গঠন করা হবে। এসব আদালতে প্রবাসীদের সম্পত্তি ও অন্যান্য আইনগত বিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইনমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।